২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাওর থেকে দুই শিশু ও মায়ের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওর থেকে রোববার সকালে দুই শিশু ও তাদের মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- উপজেলার বড়দল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী সোনারাজ বেগম (২৬) এবং তার দুই সন্তান হীমা (২) ও মাহমুদুল (৮ মাস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সুনামগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওর থেকে রোববার সকালে দুই শিশু ও তাদের মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- উপজেলার বড়দল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী সোনারাজ বেগম (২৬) এবং তার দুই সন্তান হীমা (২) ও মাহমুদুল (৮ মাস)। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামবাসী হাওরের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সোনারাজের স্বামী শফিকুল বাড়ি নেই বলে তিনি জানান। দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৭ ঘ.