২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি প্রায় সুস্থ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে সোয়াইন ফ্লু আক্রান্ত একমাত্র ব্যক্তি প্রায় সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি রোববার হোটেল শেরাটনে এক সম্মেলনে বলেন, "আক্রান্ত ব্যক্তির চিকিৎসা পুরোদমে চলছে। তিনি এখন প্রায় সুস্থ। তাকে নিয়ে কোনও আশংকা বা ঝুঁকি নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সোয়াইন ফ্লু আক্রান্ত একমাত্র ব্যক্তি প্রায় সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি রোববার হোটেল শেরাটনে এক সম্মেলনে বলেন, "আক্রান্ত ব্যক্তির চিকিৎসা পুরোদমে চলছে। তিনি এখন প্রায় সুস্থ। তাকে নিয়ে কোনও আশংকা বা ঝুঁকি নেই।" সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি আইইডিসিআর এর পরিচালকের অধীনে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। যুক্তরাষ্ট্র ফেরত ওই বাংলাদেশী তরুণের শরীরে সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস উপস্থিতি বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করলেও বাংলাদেশে এ রোগী ধরা পড়ল এই প্রথম। শেরাটনে সোসাইটি অফ লেপোরস্কপিক সার্জন অফ বাংলাদেশের দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সোসাইটির সভাপতি অধ্যাপক এ এন এম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সোসাইটির মহাসচিব অধ্যাপক এ টি এম তৌহিদুল আলম, সহ-সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এবং কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান। স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীকে অন্য সবার কাছ থেকে আলাদা রাখা হয়েছে। সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৪৪৪ ঘ.