২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা

নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ে সভা চলাকালে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বিএনপি নেতারা পালিয়ে আত্মরক্ষা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নেত্রকোনা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ে সভা চলাকালে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বিএনপি নেতারা পালিয়ে আত্মরক্ষা করেন। ঘটনার পর বিএনপির জেলা আহ্বায়ক আশরাফ উদ্দিন খান তার চকপাড়ার বাসভবনে সংবাদ করে বলেন, শহরের ছোটবাজার এলাকায় কার্যালয়ে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা চলাকালে ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল করে এসে কার্যালয়ে চালায়। তারা চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় উপস্থিত নেতারা এদিক ওদিক পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার সময় ওখানে দায়িত্বরত পুলিশ নীরব ভূমিকা পালন করে বলেও বিএনপি নেতা অভিযোগ করেন। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। তা নাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।" এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে হামলার কথা স্বীকার করে বলেন, "আমরা বিএনপি কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় তারা আমাদের উদ্দেশে টিটকারি দেয়। এ জন্য হামলা করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.