ঝিনাইদহ, জুন ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে ডাকাতদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে।
নিহতের নাম- বোরাক মণ্ডল (৬২)। তার ছেলে আহত জামির হোসেনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক তালুকদার জানান, রাত দেড়টায় ২০/২৫ জনের একদল ডাকাত বোরাক মণ্ডল ও রশিদ মণ্ডলের বাড়িতে হানা দেয়। বোরাক মণ্ডল ও তার ছেলে ডাকাতদের বাধা দিলে তারা রড ও ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলে এলোপাতাড়ি পেটায় এবং কুপিয়ে জখম করে। যশোর হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
তিনি জানান, ডাকাত দল দুই বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, ১০ হাজার টাকা এবং অন্যান্য মাল লুট করে নিয়ে যায়। গ্রামবাসীরা এগিয়ে এলে বোমা ফাটিয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24