ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ আন্দোলনের নামে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নদী নিয়ে সঙ্কট অবসানে অববাহিকাভিত্তিক আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 'জাতীয় টিপাইমুখ বাঁধ সম্মেলন-২০০৯' এ বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, "টিপাইমুখে বাঁধ নির্মাণের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় রাখতে হবে। এগুলো হলো জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে কি না, বড় বাঁধের কারণে ভূমিকম্পের ঝুঁকি বাড়বে কি না এবং বরাক নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হবে কি না।
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সংসদীয় একটি প্রতিনিধি দল টিপাইমুখ পরিদর্শনে করে এসব বিষয়ে খোঁজ খবর নেবেন বলে জানান তিনি।
এ প্রতিনিধি দল শিগগিরই ভারত যাবে বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরও জানান, টিপাইমুখ প্রকল্প বিষয়ে ভারত স
bdnews24