২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ডাকাতি, গৃহকর্তাসহ আহত ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বন্দর একটি বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক ও তার মেয়ে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

পিরোজপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বন্দর একটি বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক ও তার মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন- বাড়ির মালিক মোশাররফ হোসেন (৬৫) এবং তার মেয়ে নাহিদ (২২)। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৩৫ হাজার টাকা, ৪টি মোবাইল ফোনসেটসহ প্রায় ছয় লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। বাড়ির কাছে পুলিশ ফাঁড়ি থাকলেও ঘটনার সময় পুলিশ আসেনি বলে অভিযোগ করেন মোশাররফ। তিনি জানান, রাত তিনটার দিকে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তার মেয়ে ও তাকে বেঁধে ফেলে। ডাকাতরা তার নাতির গলায় রাম দা ঠেকিয়ে আলমারির চাবি চায়। কিন্তু আলমারির চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তাদের রাম দা'র উল্টো পিঠ দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে কুড়াল ও শাবল দিয়ে ঘরের স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার এবং টাকা লুট করে নিয়ে যায়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।" থানায় একটি ডাকাতি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭৩৮ ঘ.