২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লরি চাপায় শিশু নিহত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্যাংক লরির চাপায় মারা গেছে এক স্কুলশিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

চাঁদপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার বাগাদী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্যাংক লরির চাপায় মারা গেছে এক স্কুলশিশু। নিহত হাবিবা (৭) বাগাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৭)। তার বাবার নাম মো. বশির উল্যাহ। বাড়ি বাগাদী ইউনিয়নের সোবহানপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী মো. হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে হাবিবা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি লরি হাবিবাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।" এ ঘটনায় স্থানীয় লোকজন লরিটি আটক করলেও চালক পালিয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম তালুকদার বলেন, "আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১২৫০ ঘ.