২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞাত পোকার কামড়ে পটুয়াখালীতে ৪০ শিশু অসুস্থ

পটুয়াখালীর একটি স্কুলে অজ্ঞাত পোকার কামড়ে প্রায় ৪০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর ক্লাস চলার সময় শিশুরা চুলকানী ও জ্বালাপোড়ায় অস্থির হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

পটুয়াখালী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর একটি স্কুলে অজ্ঞাত পোকার কামড়ে প্রায় ৪০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর ক্লাস চলার সময় শিশুরা চুলকানী ও জ্বালাপোড়ায় অস্থির হয়ে পড়ে। তামান্না (১০), মাহফুজা (৯), রেবা (৮), মনিরা (৯), মাহমুদা (৮), মনিার (৭), শান্তা (৯) নামের ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুখী, তানজিলা, কেয়া, নিতু নামের আরও কয়েকটি শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রাবেয়া আকতার জানান, দুপুর ১২টার পর শিশুদের হাসপাতালে নিয়ে আসা শুরু হয়। তারা চুলকানী ও শরীরের বিভিন্ন স্থানে জ্বালাপোড়ায় কাতরাচ্ছিল। তিনি জানান, ছোট ছোট কয়েকটি পোকা ক্লাসে ঢুকে কামড়ালে শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে তারা জানায়। শিশুদের এলার্জিক রিয়্যাকশনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ডা. রাবেয়া আকতার জানান। স্কুলের সহকারী শিক্ষিকা সুরাইয়া আকতার ও দেলোয়ারা বেগম জানান, তারা কোনো পোকা দেখেননি। হঠাৎ করে শিশুরা চুলকানী ও জ্বালাপোড়ায় কান্না শুরু করলে তাদের হাসপাতালে নেওয়া হয় বলে শিক্ষকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২২১০ ঘ.