ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ থানা এলাকায় সোমবার রাতে র্যাবের গুলিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারী আহত হয়েছে।
আহতরা হলো সরদার (৩০) ও বিপু (২০)। তাদের কাছ থেকে র্যাব গুলিভর্তি বিদেশী পিস্তলসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দলের কয়েকজন সদস্য কেরানীগঞ্জের জিয়ানগর এলাকায় টহল দিচ্ছিল। এসময় একজন ছিনতাইকারী প্রথমে ছুরি হাতে র্যাব সদস্যদের আক্রমণ করে। পরে আরেকজন আগ্নেয়াস্ত্র বের করে র্যাব সদস্যদের দিকে গুলি করে। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ওই দু'জন পায়ে গুলিবিদ্ধ হয়। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24