২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দের অনুরোধ বিজিএমইএ'র

বাংলাদেশ ইন্সটিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিআইএফটি) নামের ইন্সটিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য রাজধানীর উত্তরা বা পূর্বাচল প্রকল্পে জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ইন্সটিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিআইএফটি) নামের ইন্সটিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য রাজধানীর উত্তরা বা পূর্বাচল প্রকল্পে জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও জ্যেষ্ঠ সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। সে সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, বাজার দরে জমি কিনে নেবে বিজিএমইএ। সেখানেই বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তোলা হবে বিআইএফটিকে। এজন্য সরকারের কাছে জমি বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি জানান। পরে মান্নান খান সাংবাদিকদের বলেন, তিনি বিজিএমইএ'র প্রস্তাবে সম্মত হয়েছেন। তাদের জন্য জমি বরাদ্দের ব্যাপারে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে রাজধানীর হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবনের জন্য দেওয়া সরকারি জমি পুনরায় অধিগ্রহণ এবং ভবন ভাঙ্গার বিষয়ে কোনও আলোচনা হেেয়ছে কিনা, সে কথা অস্বীকার করেন প্রতিমন্ত্রী ও বিজিএমইএ নেতারা। বিজিএমইএ ভবন না ভেঙ্গেই হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করা হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "এটিই একমাত্র প্রতিবন্ধকতা নয়। আরও প্রতিবন্ধকতা রয়েছে।" তবে সরকার নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। "এজন্য যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তবে কারো কোন ক্ষতি করে আমরা কিছু করবো না", বলেন তিনি। মান্নান খান বলেন, বিজিএমইএ ঘোষিত বাজেটের বিভিন্ন অসঙ্গতি দূর করে বস্ত্র শিল্পের জন্য সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, "বিজিএমইএ'র ফ্যাশন বিষয়ক বিশ্ববিদ্যালয় আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তারা এরই মধ্যে দু'টি স্থানেই আবেদন করেছেন। প্রাতিষ্ঠানিক প্লট হিসেবে এগুলো বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।" বিজিএমইএ সভাপতি জানান, বিআইএফটি'র বর্তমান ও অস্থায়ী ক্যাম্পাসে কাজের সমস্যা হচ্ছে। ফলে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বিঘি