২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কারখানায় আগুন, তিন জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় বিদ্যুৎ বাংলা প্রাইভেট লিমিটেড নামের একটি ব্লেড কারখানায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। মৃতরা হলেন- শহিদুল ইসলাম (২৭), সঞ্জয় কর (২৫) ও দেলোয়ার হোসেন (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং টঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 07:44 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় বিদ্যুৎ বাংলা প্রাইভেট লিমিটেড নামের একটি ব্লেড কারখানায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। মৃতরা হলেন- শহিদুল ইসলাম (২৭), সঞ্জয় কর (২৫) ও দেলোয়ার হোসেন (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং টঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক নিখিল চন্দ্র সূত্রধর সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ১২টার দিকে কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তা থেকে আগুন ধরে যায়।" আগুনে কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য এবং অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ১০ কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। নিখিল জানান, শহিদুল ঘটনাস্থলেই এবং দেলোয়ার ও সঞ্জয় হাসপাতালে মারা যান। শহিদুল ওই কারখানার শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সারা রাত চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫৩ ঘ.