২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় আরো ১৭ বিডিআর সদস্য রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো ১৭ বিডিয়ার সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো ১৭ বিডিয়ার সদস্যকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার সংশ্লিষ্ট আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ডে পাঠানো ১৭ বিডিআর সদস্যের মধ্যে ১০ জন নতুন গ্রেপ্তার হওয়া এবং বাকিরা পুরনো। এছাড়া যে দুই বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা হলেন- সিপািহ করিমুল্লাহ ও নায়েক সুবেদার আলাউদ্দিন। এদিন নতুন গ্রেপ্তার ১০ জনকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া হলে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে আরো ১৮ বিডিআর সদস্যকে আদালতে হাজির করে নতুন করে সাত জনের জন্য সিআইডি রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত বাকি ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০২২ ঘ.