২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জেএমবি সন্দেহে তিনজন আটক

জামালপুর সদর উপজেলার জামতলী এলাকা থেকে শনিবার রাতে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

জামালপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -জামালপুর সদর উপজেলার জামতলী এলাকা থেকে শনিবার রাতে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার তাদের তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার কালিকাপুর গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে সজীব (১৮), জামালপুর সদরের চরশি শেখ পাড়া গ্রামের আহমদ আলীর ছেলে গোলাম কিবরিয়া (৪৫) এবং নারায়ণগঞ্জ শহরের শাজাহান আলীর ছেলে চানমিয়া (৩০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস নারায়ণপুর এলাকায় সন্দেহজনক ঘোরাঘুটি করছিল। এ সময় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে কারটি ফেলে রেখে তার যাত্রীরা পালিয়ে যায়। মাইক্রাবাসহ তার যাত্রীদের পুলিশ আটক করে সদর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। রোববার আদালতে সোপর্দ করে তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। ওসি আরও বলেন, আটক তিনজন পুলিশকে বলেছে, তারা সীমানা পিলার চুরির সিন্ডিকেটের সঙ্গে জড়িত। জেএমবি সদস্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.