ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জন্য টেরেস্ট্রিয়াল সমপ্রচার সুবিধা রেখে একটি বিল রোববার সংসদে উত্থাপন করা হয়েছে।
'বিটিভির জন্য টেরেস্ট্রিয়াল সমপ্রচার সুবিধা সংরক্ষণ' বিলটি পরীক্ষার জন্য তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে এ বিলটি উত্থাপন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। পরে মন্ত্রীর প্রস্তাবে বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সংসদে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের মুখপাত্র হিসেবে জনস্বার্থে উন্নয়ন অপরিহার্য বিবেচনা করে টেরেস্ট্রিয়াল টেলিভিশন স
bdnews24