দিনাজপুর, জুন ১৪ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের রুদ্রপুর গ্রামে শনিবার রাত আড়াইটায় বজ্রপাতে এক ব্যক্তি এবং তার মেয়ের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ওই পরিবারের ৩টি গরুও মারা যায়।
মৃতরা হচ্ছেন শরিফ উদ্দিন (৪০) ও লাবনী (১১)। লাবনী চাঁদগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
শরিফ উদ্দিনের বাবা খুলু মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "আমার ছেলে ও নাতনি শনিবার রাতে ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। রাত আড়াইটার সময় আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়।"
একই সময়ে গোয়াল ঘরে থাকা তিনটি গাভীও মারা যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24