২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবগঠিত ডব্লিউটিসিসি কার্যক্রম শুরু করেছে

নানা নাটকীয় ঘটনার পর নবগঠিত ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) শনিবার বিকেলে তাদের কার্যক্রম শুরু করেছে। অভ্যন্তরীণ লাইটার জাহাজ ও কার্গো ভেসেল পরিচালনাকারী এ সংস্থা এর মাধ্যমে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে তাদের চার বছরের সম্পর্ক ছিন্ন করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 08:07 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নানা নাটকীয় ঘটনার পর নবগঠিত ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) শনিবার বিকেলে তাদের কার্যক্রম শুরু করেছে। অভ্যন্তরীণ লাইটার জাহাজ ও কার্গো ভেসেল পরিচালনাকারী এ সংস্থা এর মাধ্যমে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে তাদের চার বছরের সম্পর্ক ছিন্ন করল। নতুন ব্যবস্থাপনায় গঠিত এ আহবায়ক কমিটি শনিবার আগ্রাবাদের কাদেরী চেম্বার ভবনের কার্যালয়ে সভা করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। সভা শেষে শনিবার বিকেলে সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবগঠিত এ কমিটির নেতারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি ও সাংসদ এম এ লতিফের দুর্নীতি, সেচ্ছাচারিতা এবং অনিয়মের কারণে চেম্বারের সঙ্গে ডব্লিউটিসিসি সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে। শুক্রবারের অপ্রীতিকর ঘটনার জন্যও তারা লতিফকে দায়ী করেন। এদিকে, ডব্লিউটিসিসি কার্যালয়ে শুক্রবারের ঘটনা পর্যালোচনায় চট্টগ্রাম চেম্বারের পরিচালকরা শনিবার বিকেলে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে পরিচালকরা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে তা আরও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চেম্বার পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। চেম্বার সভাপতি ও সাংসদ লতিফকে বাদ দিয়ে গঠিত এ কমিটির নতুন আহবায়ক গাজী বেলায়েত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, 'চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে এ সংস্থার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু ব্যক্তিবিশেষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ সমঝোতা স্মারকটি জাহাজ মালিকদের দুটি সংগঠন যৌথভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন।' নবগঠিত কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া) সভাপতি কে এম মাহামুদুর রহমান বলেন, 'সাংসদ হওয়ার পর এম এ লতিফ নয় সদস্যের কমিটির কাউকে ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢুকতে দেননি। এখন জাহাজ মালিকদের দুটি সংগঠন ডব্লিউটিসিসি পরিচালনা করবে।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডব্লিউটিসির সদস্য মো. খুরশিদ আলম, লক্ষণ চন্দ্র ধর, মো. নুরুল হক প্রমুখ। এতে নবগঠিত আহবায়ক কমিটির ১৫ সদস্য ও সাত সদস্যের উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়। শুক্রবার সাংসদ লতিফ চার ঘন্টার 'নাটক মঞ্চস্থ' করেছেন উল্লেখ করে গাজী বেলায়েত বলেন, "সাংসদের এমন কর্মকাণ্ডে সবাই হতবাক হয়েছেন।" ডব্লিউটিসিসি দখলের মতো কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাংসদ লতিফের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সপক্ষে কোন সুস্পষ্ট তথ্য কিংবা কাগজপত্র উপস্থাপন করতে পারেননি তারা। অন্যদিকে, চেম্বারের সভায় অনেক পরিচালক ডব্লিউটিসিসি'র কমিটি গঠন নিয়ে চেম্বার সভাপতির অবস্থান ও কর্মকাণ্ড এবং পুরো ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা করেন। বৈঠকে অনেক পরিচালক চেম্বার সভাপতি হিসেবে লতিফের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। চেম্বার সভাপতি হিসেবে এতে চেম্বারের ভাবমূর্তি ক্ষুণ