২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ ও ব্যবসায়ীরা

চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এম এ লতিফের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ ও চেম্বার নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম অফিস চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এম এ লতিফের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ ও চেম্বার নেতারা। সাংসদ নির্বাচিত হওয়ার পর নানা ইস্যুতে তার বিতর্কে জড়িয়ে পড়াকে ভালো চোখে দেখছেন না তারা। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। এদিকে, বিপুল পরিমাণ টাকার লেনদেনই সাংসদ লতিফের ডিডব্লিউটিসির আহবায়কের পদ ধরে রাখা নিয়ে শুক্রবারের ঘটনার মূল কারণ বলে সংস্থা সংশ্লিষ্ট কয়েকজন জাহাজ মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন। মালিকরা বলেন, ইতোপূর্বে কোনো রকম নীতিমালা ছাড়া জাহাজ ভাড়া বৃদ্ধি, পণ্য পরিবহন জিম্মি করতে জাহাজের কৃত্রিম সঙ্কট তৈরি, গোপন সমঝোতার নামে চাঁদা আদায়, ডেমারেজ ডেসপ্যাচ এবং লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন অজুহাতে টাকা আদায়ের ঘটনা ঘটেছে ডব্লিউটিসিসিতে। তারা অভিযোগ করেন এ সংস্থার সর্বময় কর্তৃত্ব আহ্বায়কের হওয়ায় তিনি আর্থিকভাবে বিপুল লাভবান হয়েছেন। এ কারণে চেম্বার সভাপতি হিসেবে শুধু উপদেষ্টাতে তুষ্ট না হয়ে আহবায়ক থাকার জন্য 'মরিয়া' হয়ে ওঠেন। শুক্রবার সর্বশেষ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের (ডব্লিউটিসিসি) কমিটি গঠন ও কার্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে লতিফ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর তিনি সাড়ে চার ঘন্টার বেশি সময় ধরে এ সংস্থার কার্যালয়ের সামনে মেঝেতে শুয়ে থেকে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের প্রতিবাদ করেন। মেঝেতে শোয়া অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাঁদতে থাকেন তিনি। এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন এবং সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী ডব্লিউটিসিসি কার্যালয়ে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। কিছু দিন আগে সাংসদ লতিফের বিরুদ্ধে পতেঙ্গায় দুই পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত এবং বিমানের ফ্লাইটে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। গত এপ্রিলে তিনি চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমেদের সঙ্গেও প্রকাশ্যে দুর্ব্যবহার করেন। এছাড়া সাংসদ নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে গত ৩১ জানুয়ারি নগরীতে 'চিহ্নিত' এক যুদ্ধাপরাধী ও জামায়াতের নেতাদের সঙ্গে একই মঞ্চে মহানগর জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন চাষী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ নিয়ে সেসময় দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গত মাসে নগরীতে দিনে ট্রাক চলাচল নিয়ে মেয়রের সঙ্গে লতিফের কয়েক দফা বিতর্ক হয়। এর জের ধরে গত ২৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সামনে তিনি মেয়রের অনুসারী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানুর সঙ্গে বচসায় লিপ্ত হন। এসব ঘটনা নগরীতে ব্যাপক মুখরোচক আলোচনা তৈরি করেছিল। এ নিয়ে দলের মধ্যে বিশেষ করে মেয়রের অনুসারীদের মধ্যে লতিফের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। যার বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার আগ্রাবাদে ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢোকার সময় মেয়র আর লতিফের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে। শনিবার দুপুরে সিটি মেয়র মহিউদ্দিন চশমা হিলের বাসভবনে সাংবাদিকদের বলেন, "ডব্লিউটিসিসিতে নাটক করার আগে লোকমারফত তার (লতিফ) কাছে বিষয়টি ফয়সালা করার জন্য সংবাদ পাঠিয়েছিলাম। কিন্তু তিনি তা শোনেননি। উল্টো পুলিশকে পিটিয়ে নিজে আহত হওয়ার নাটক করেছেন।" মেয়র বলেন, "তিন দিনও হয় নাই তিনি সংসদ সদস্য হয়েছেন। আর এরই মধ্যে দল ও দলের বাইরে নানাজনের সাথে ঝামেলা বাঁধিয়ে তিনি নাটকের জন্ম দিচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগির কেন্দ্রে লিখিত অভিযোগ করা হবে।' চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও বিজিএমইএ নেতা এরশাদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "ব্যবসায়ীদের নেতা হিসেবে চেম্বার সভাপতির এ ক্ষতিকর ঘটনাটি কারো জন্য সুখকর নয়। এটি ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বারের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক।" তিনি বলেন, "একইসাথে একজন সাংসদের এমন খেলো আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শুক্রবার একটি অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা মেঝেতে পড়ে থেকে জাতীয় সংসদের অবমাননা করেছেন।" নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন বলেন, "সাংসদ লতিফের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তিনি একের পর এক যেসব ঘটনার জন্ম দিচ্ছেন তা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ