২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেটের একটি দোকান থেকে শনিবার সকালে দোকান মালিক কামাল উদ্দিনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেটের একটি দোকান থেকে শনিবার সকালে দোকান মালিক কামাল উদ্দিনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। কামালের বাড়ি বহদ্দারহাটের ফরিদাপাড়ায়। চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হক মার্কেটের শাহেনশাহ জিয়াউল হক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেলাই মেশিন রিপেয়ারিং নামের দোকানটির মালিক কামালকে দুর্বৃত্তরা রাতে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে যায়।" এসআই জানান, তার গলায়, হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। হামলাকারীদের সঙ্গে কামালের ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে। তিনি বলেন, "শত্র"তাবশত কেউ তাকে খুন করতে পারে। কেননা দোকান থেকে কোনও কিছু খোয়া যায়নি। চুরি, ডাকাতির ঘটনা হলে বাইরে থেকে তালা মারা থাকতো না।" লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই সত্যরঞ্জন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএম/এমএসবি/১৭০৩ ঘ.