ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারতকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে অবিলম্বে ভারতের এ প্রকল্পের প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আবারো দাবি জানায় দলটি।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনে এসব কথা জানান। (বিস্তারিত)
দেলোয়ার বলেন, "টিপাইমুখে ড্যাম বা বাঁধ বাংলাদেশের মানুষ ও এর অস্তিত্বের জন্য মরণফাঁদ। এই বাঁধ নির্মাণে ভারতকে বিরত রাখার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করছি। আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে এই বাঁধ নির্মাণের ব্যাপারে প্রতিবাদ জানাতে হবে। নইলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যা কিছু করা দরকার, তাই করবে।''
সংবাদ সম্মেলনে সাবেক পানিস
bdnews24