২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব রবার্ট ব্লেক আসছেন শনিবার

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব রবার্ট ও ব্লেক শনিবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব রবার্ট ও ব্লেক শনিবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, সহকারী সচিব হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে রবার্ট ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। তিনি দুদেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশ সফরকালে তিনি সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। রবার্ট ব্লেক ১৯৮৫ সালে চাকরিতে যোগ দেন। তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া ও মিশরে আমেরিকান দূতাবাসে কাজ করেছেন। ব্লেক ২০০৩-২০০৬ সাল পর্যন্ত ভারতের নয়া দিল্ল