ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার অধ্যাপক সাইদুর রহমান খান বলেছেন, তার অন্যতম প্রধান কর্তব্য হবে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিষয়ে ব্রিটেনের কাছ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহে সরকারকে সহায়তা করা।
বুধবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন অধ্যাপক সাইদুর। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
গত ৫ জুন ধানমণ্ডিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন।
অধ্যাপক সাইদুর বলেন, "আমি যুদ্ধাপরাধীদের নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশে যুদ্ধাপরাধ সংক্রান্ত তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করব।"
নবনিযুক্ত হাই কমিশনার এ সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ও সেদেশের জনগণের দেওয়া সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, "আপনারা জানেন, যুক্তরাজ্য ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য সম্ভাব্য সব ধরনের সমর্থন ও সহায়তা দিয়েছিল। তাই আমরা আশা করছি, সরকারের প্রতিশ্র"ত নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের জন্য ওই সময় স্বাধীনতাবিরোধী শক্তি দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে তারা তাদের কাছে থাকা তথ্য-প্রমাণাদি আমাদের দেবে।"
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত মাসে যুক্তরাজ্য সফরের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে আলাপকালে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে লন্ডনের কাছে থাকা এ সংক্রান্ত প্রামাণ্য নথিপত্রের সাহায্য চান।
অধ্যাপক সাইদুর জানান, বাংলাদেশে ব্রিটেনের অব্যাহত সহায়তা নিশ্চিত করতেও কাজ করবেন তিনি।
তিনি বলেন, "১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের সক্রিয় সমর্থনের জন্য জাতি হিসেবে আমরা শুধু ব্রিটিশ সরকারের কাছেই নয়, দেশটির জনগণ এবং সংবাদ মাধ্যমের কাছেও কৃতজ্ঞ।
"কার্যত, স্বাধীনতার জন্য আমাদের সংগ্রামের সমর্থনে বিদেশে কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছিল লন্ডন। তাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হাই কমিশনার হিসেবে লন্ডনে যাওয়ার ব্যাপারে আমি খুবই আনন্দিত।"
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে নিরীহ মানুষ হত্যার ওপর ব্রিটেনের অনেক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল আলোকচিত্র ধারণ করে।
বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে 'চমৎকার' অভিহিত করে হাই কমিশনার বলেন, ওই সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "অনেক খাতের উন্নয়নে যুক্তরাজ্য বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা।"
বিশ্বমন্দার প্রভাব যুক্তরাজ্য ও অন্যান্য দেশের উপর পড়লেও বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে উন্নয়ন সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশাবাদী।
"ব্রিটেন সাধারণত যে সহায়তা দিয়ে থাকে তা যাতে অব্যাহত থাকে সে বিষয়ে ব্রিটিশ সরকারকে বোঝাতে আমি সাধ্যমত চেষ্টা করব", বলেন হাই কমিশনার।
যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানিকারকদের স্বার্থের বিষয়েও তিনি নজর রাখবেন বলে জানান।
অধ্যাপক সাইদুর বলেন, "আমি যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্য রপ্তানি অব্যাহত রাখার বিষয়েও সচেষ্ট থাকব।"
কূটনৈতিক পেশায় অনভিজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য হাই কমিশনার হিসেবে তার দক্ষতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে খোলামেলা আলাপ করেন।
তিনি বলেন, "আমি একজন শিক্ষক এবং প্রায় ৪০ বছর শিক্ষকতা ও গবেষণায় ব্যয় করেছি। সেই প্রেক্ষাপটে কর্মজীবনে এটা আমার জন্য একটা নতুন ক্ষেত্র।
"তবে আমি বিশ্বাস করি, কেউ তার দায়িত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ, আন্তরিক ও সৎ হলে তিনি অবশ্যই সফল হবেন।
"আমি কূটনৈতিক কর্মকাণ্ডের খুটিনাটি জানার চেষ্টা করছি, যে দায়িত্ব আমাকে নিতে হচ্ছে।"
অধ্যাপক সাইদুর জানান, তিনি অবশ্যই যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, বিশেষ করে সেদেশের রেস্তোরা শিল্পে (কারি ইন্ডাস্ট্রি) কর্মরতদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
এ ব্যাপারে তিনি বলেন, "যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি স
bdnews24