২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

ময়মনসিংহে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার পাঁচজন নিহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএফ এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ময়মনসিংহ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার পাঁচজন নিহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএফ এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলা পরিষদের সামনে দুপুরে ঢাকা থেকে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। নিহতরা হলেন- আব্দুল লতিফ (৪০), আমিনুল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬)। এরা তিনজনই মোটরসাইকেল আরোহী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা নামক স্থানে সকালে ঢাকাগামী একটি বাস শিমুল নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দু'ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহের খাগডহর নামক স্থানে দুপুর ১টার দিকে একটি ট্রাক বাইসাইকেল আরোহী আরিফুল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনটি ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৩ ঘ.