ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন একসময়ের জনপ্রিয় অভিনেতা প্রবীণ চলচ্চিত্রকার সুভাষ দত্তের অবস্থা সঙ্কটমুক্ত নয়।
রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হলে শনিবার ভোরে সুভাষ দত্তকে হাসপাতালে ভর্তি করা হয়।
ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা মেজবাহ য়াজাদ সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' সুভাষ দত্তের অবস্থা সঙ্কটমুক্ত নয়। তিনি অধ্যাপক মতিউর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।''
ষাট ও সত্তুরের দশকে কাগজের নৌকা, সুতরাং, রাজধানীর বুকে, আবির্ভাব, আয়না অবশিষ্ট, আলিঙ্গন, রূপবান, পয়সা, বসুন্ধরা ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় বা পরিচালনা করেছেন সুভাষ দত্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এএল/এসকে/২২২৯ঘ.
bdnews24