বান্দরবান, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর স্থাপনা ও ট্রেনিং সেন্টার গড়ে তোলার জন্য নয় হাজর ৫৬০ একর জমি অধিগ্রহণের প্রতিবাদে সোমবার সকালে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
'রুমার সর্বস্তরের জনতা'র ব্যানারে জমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ রাখার দাবিতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেয়।
স্থানীয় দুজন সাংবাদিক জানান, সোমবার সকালে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে একটি মিছিল রুমা বাজার থেকে বের হয়ে উপজেলা পরিষদে যায়। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।
পরে তারা রুমা বাজার চত্বরে সমাবেশ করে।
জনসংহতি সমিতি নেতা মংশৈপ্র" খেয়াং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- থোয়াইসানু মারমা, জনসংহতি সমিতি রুমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লুপ্র" মারমা, নুওয়াং খুমী, হ্লাথুহ্রী মারমা প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, রুমা উপজেলার সেংগুম, পান্থলা ও গ্যালেঙ্গা মৌজার নয় হাজার ৫৬০ একর জমি সেনাবাহিনীর ক্যাম্প, ট্রেনিং সেন্টার ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলার জন্য অধিগ্রহণ (একোয়ার) করার প্রক্রিয়া চলছে। এতে এ তিন মৌজার কয়েকশ' পরিবার জায়গা ও বসতবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24