ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ জায়গা না পাওয়া এবং এলাকাবাসীর আপত্তির কারণে রাজধানীর লালবাগে নতুন কাঁচাবাজার স্থাপন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
সচিবালয়ে রোববার স্থানীয় সরকার বিভাগে 'রাজধানীতে চারটি নতুন কাঁচাবাজার স্থাপন প্রকল্প'র অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অন্য তিনটি কাঁচাবাজারের নির্মাণ কাজ চালিয়ে যাবে সরকার। পরে স্থান পাওয়া গেলে লালবাগ অথবা আশপাশের কোথাও চতূর্থ বাজারটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার সচিব শেখ খুরশীদ আলম এবং অতিরিক্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/টিআর/
bdnews24