২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুবীনকে সেনাপ্রধান নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ জুন থেকে তিন বছর মেয়াদে সেনাবাহিনী প্রধান হিসেবে মুবীনকে নিয়োগের কথা জানানো হয়েছে। তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়ার কথাও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। ১৫ জুন থেকে এটি কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ১৫ জুন অবসরে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩১০ঘ.