বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর রুপাতলী এলাকার ধান গবেষণা রোডের একটি নির্মাণাধীন বাড়ির ভিতর থেকে রোববার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার পরিচয় জানা যায়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পুলিশ মুখমণ্ডল থেতলানো এক যুবকের লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ এখানে ফেলে রেখে গেছে বলে তিনি মনে করেন।
বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা বেগম বলেন, সকাল পৌনে ১০ টার দিকে একটি শিশু তার বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে খেলা করতে গিয়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24