২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কাটনে গাড়িচালক খুন

রাজধানীর নিউ ইস্কাটনে শনিবার ভোররাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অপসোনিন ওষুধ কোম্পানির এক গাড়িচালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 05:37 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউ ইস্কাটনে শনিবার ভোররাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অপসোনিন ওষুধ কোম্পানির এক গাড়িচালক নিহত হয়েছে। নিহতের নাম আমিনুল ইসলাম (২৫)। তাকে ছিনতাইকারীরা খুন করেছে বলে পুলিশের ধারণা। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।" অপসোনিনের কর্মচারী নায়েব আলি জানান, রাত পৌনে ৪টার দিকে অপসোনিনের ৩০ নিউ ইস্কাটন রোড (বাংলা মোটর) অফিসের সামনে পিকআপে বসে ছিলেন আমিনুল। ওই সময় ৩/৪ জন ছিনতাইকারী এসে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা আমিনুলকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।" আহত আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমডি/এমআই/১১৩৪ ঘ.