ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আওহাওয়া অধিদপ্তর। সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে।
অধিদপ্তর থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ বজলুর রশীদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর ও কক্সবাজার সমুদ্র সৈকতকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।"
তিনি জানান, উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এমআই/১১১১ ঘ.
bdnews24