ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাস সরবরাহ লাইনে ত্র"টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের শুক্রবার সকালে একসঙ্গে তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
গ্যাস সরবরাহ লাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই ইউনিটগুলো আবার চালু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক।
তিনি জানান, কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে বন্ধ হওয়া তিনটি হল- ৫৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্যাস টারবাইন (জিটি) -১, একই ক্ষমতার জিটি-২ এবং ৩৪ মেগাওয়াট ক্ষমতার স্টিম টারবাইন বা এসটি।
প্রকৌশলী খালেক বলেন, সকাল ১০ টার দিকে গ্যাস সরবরাহ লাইনে ত্র"টি দেখা দেওয়ার পর একসঙ্গেই তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24