২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

জেলার মিঠাপুকুর উপজেলায় শুক্রবার তিনশ' বোতল ফেন্সিডিলসহ মোস্তফা নামের একজন গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার রাজাপাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

রংপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মিঠাপুকুর উপজেলায় শুক্রবার তিনশ' বোতল ফেন্সিডিলসহ মোস্তফা নামের একজন গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার রাজাপাড়ায়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মোসলেম বাজার থেকে তিনশ' বোতল ফেন্সিডিলসহ মোস্তফা নামের একজন গ্রেপ্তার হয়েছে। তার বাবার নাম শফিকুল ইসলাম। বাড়ি কুমিল্লার রাজাপাড়া মহল্লায়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে জেলার আট উপজেলায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। রংপুর পুলিশ কন্ট্রোল রুমের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩১১ ঘ.