ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড্ডা থানা পুলিশের তালিকাভূক্ত দাগী সন্ত্রাসী সাইদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের জয়দেবপুরে বৃহস্পতিবার বিকেলে একটি বিদেশি রিভলবার ও আট বোতল ফেন্সিডিলসহ র্যাব-১ এর সদস্যরা তাকে আটক করে।
র্যাব-১ এর সহকারী পরিচালক আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে সংবাদ পেয়ে ক্যাপ্টেন আরিফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাইদুলকে আটক করে।
চারটি হত্যা মামলার আসামী সাইদুল। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/০০৫৫ ঘ.
bdnews24