২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি প্রতিনিধির সামনেই ধসে পড়লো বাঁধের কিছু অংশ

দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবির) প্রতিনিধির সামনেই ধসে পড়েছে বগুড়ায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১৫ মিটার অংশ। এডিবির এক প্রতিনিধি বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি উপজেলায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের মেরামত কাজ দেখতে যান। সে সময় এ ঘটনা ঘটে। এডিবির অর্থায়নে এ বাঁধ মেরামতের কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 06:39 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বগুড়া, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবির) প্রতিনিধির সামনেই ধসে পড়েছে বগুড়ায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের ১৫ মিটার অংশ। এডিবির এক প্রতিনিধি বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি উপজেলায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের মেরামত কাজ দেখতে যান। সে সময় এ ঘটনা ঘটে। এডিবির অর্থায়নে এ বাঁধ মেরামতের কাজ চলছে। এছাড়া নিুমানের সিসি ব্লক তৈরিসহ বাঁধ মেরামত কাজে বিভিন্ন অনিয়মের কথা এলাকাবাসী এডিবি প্রতিনিধিকে জানান। এডিবি প্রতিনিধি কাজের মান নিয়ে ঘটনাস্থলেই পাউবো কর্মকর্তাদের কাছে অসন্তোষ প্রকাশ করেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "যে সব ঠিকাদার কাজে অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০৪৫ ঘ.