গোপালগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার নারী ও শিশু পাচার মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব।
পরে তাদের কাশিয়ানী থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা মেজর মুহাম্মদ আনোয়ার-উস-সাদাত।
আটক করা দুজন হলেন- মো. সজীব কাজী (২২) ও মো. সহিদ কাজী (৫৩)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পরাণপুর গ্রামে।
র্যাব কর্মকর্তা আনোয়ার জানান, আটক করা দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক নারী ও শিশু পাচার মামলা রয়েছে। তারা গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে আত্মগোপন করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24