২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাডুডু খেলায় সংঘর্ষে নড়াইলে একজনের মৃত্যু

হাডুডু খেলায় সংঘর্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার শুলটিয়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। ওই গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে আকিজুর শেখ (২৪) মঙ্গলবার আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

নড়াইল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাডুডু খেলায় সংঘর্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার শুলটিয়া গ্রামে একজনের মৃত্যু হয়েছে। ওই গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে আকিজুর শেখ (২৪) মঙ্গলবার আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার তার মৃত্যু হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে শুলটিয়া গ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে দু'দল যুবকের মধ্যে মারামারি হয়। এতে আকিজুর শেখ আহত হয়। তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এজে/ডিডি/২২১০ ঘ.