২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ড সড়ক হচ্ছে অধিকতর উপযোগী রুট'

থাইল্যান্ডের সফররত পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বলেছেন, এশিয়ান হাইওয়ের জন্য বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ড সড়ক যোগাযোগই হলো অধিকতর টেকসই রুট। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতার জন্য মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তন 'খুবই প্রয়োজন'। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- থাইল্যান্ডের সফররত পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বলেছেন, এশিয়ান হাইওয়ের জন্য বাংলাদেশ-মিয়ানমার-থাইল্যান্ড সড়ক যোগাযোগই হলো অধিকতর টেকসই রুট। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতার জন্য মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তন 'খুবই প্রয়োজন'। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার 'বিস্তারিত' আলোচনা হয়েছে বলে কাসিত পিরোমিয়া জানান। দু'দিনের সরকারি সফরে তিনি সোমবার ঢাকা আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে পিরোমিয়া বলেন, তিন দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে মিয়ানমারের ভেতর দিয়ে সহজেই বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব। পূর্ব-পশ্চিম করিডোর ও আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু হয়ে ভিয়েতনাম পর্যন্ত এশিয়ান সুপার হাইওয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন। পিরোমিয়া বলেন, একটি বিকল্প হচ্ছে, ভারত থেকে একটি সড়ক বাংলাদেশের একটি অংশের মধ্য দিয়ে গিয়ে আবার ভারতে ঢুকবে। পরে মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম হয়ে সড়কটি যাবে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত। থাই মন্ত্রী বলেন,"আন্তর্জাতিক চিন্তাধারা অনুযায়ী, চট্টগ্রাম থেকে মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন খুবই সম্ভব।"একে তিনি একটি চলমান প্রক্রিয়া হিসেবেও অভিহিত করেন। থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ও মিয়ানমারের মধ্যে সড়ক পথ রয়েছে। "তাই আমরা কেন মিয়ানমার থেকে সেই সড়ক বাংলাদেশ পর্যন্ত স