২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪০ বিডিআর সদস্য ৫ দিনের রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো ৪০ বিডিআর সদস্যকে ৫ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ৩২ বিডিআর সদস্যকে কারাগার থেকে, ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে এবং ৬ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরো ৪০ বিডিআর সদস্যকে ৫ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার ৩২ বিডিআর সদস্যকে কারাগার থেকে, ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে এবং ৬ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাদের সবাইকে সাত দিন করে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম মুমিনুল হাসান শুনানি শেষে ৫ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। নতুন গ্রেপ্তার ৬ জন হলেন সিপাহী আজিজুল হক, সিপাহী রতন মিয়া, সিপাহী আজাদ খান, নায়েক সুবেদার সামছুল ইসলাম, নায়েক নাছিরউদ্দিন ও ল্যান্স নায়েক কাচিং মারমা। এদিকে একই দিন ৯ বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আনিসুর রহমান। এ নিয়ে এ মামলায় প্রায় দেড়শ জন জবানবন্দি দিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/২৩৩৮ ঘ.