২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদুতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদুত জেট মিরজাল জয়নুদ্দিন সোমবার দুপুরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদুত জেট মিরজাল জয়নুদ্দিন সোমবার দুপুরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম-উল হক, অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানান। রাষ্ট্রপতি দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সর্ম্পকে সন্তোষ প্রকাশ করেন। এর আগে নবনিযুক্ত রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/২০০৫ ঘ.