২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি'র 'বোমারু' মিজান আরও ৫ দিনের রিমান্ডে

জামা'আতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবি'র কথিত বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামা'আতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবি'র কথিত বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড শেষে একটি বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বোমারু মিজানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব সদস্যরা গত ১৪ মে রাজধানীর মীরপুরের শ্যাওড়াপাড়ার একটি বাসা থেকে মিজানকে গ্রেপ্তার করে। মিজানের কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় মীরপুর থানায় তার বিরুদ্ধে দুটি বিস্ফোরক ও একটি অস্ত্র মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৯৪০ঘ.