২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

থাইল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া দ্বিপাক্ষিক আলোচনার জন্য সোমবার ঢাকা এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে থাই এয়ারওয়েজের একই ফ্লাইটে তিনি দুপুরের দিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-থাইল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া দ্বিপাক্ষিক আলোচনার জন্য সোমবার ঢাকা এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে থাই এয়ারওয়েজের একই ফ্লাইটে তিনি দুপুরের দিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগদান শেষে দীপু মনি থাইল্যাণ্ড হয়ে দেশে ফিরছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্র মন্ত্রী বিকেলের দিকে বৈঠকে বসতে পারেন। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।" দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে তিনি জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে থাইল্যাণ্ডের রপ্তানির পরিমাণ ৩৬০ মিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে থাইল্যাণ্ডে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ২২ মিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/১৮০০ ঘ.