২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে পাঁচ শতাধিক গবাদি পশুকে চিকিৎসা সেবা

ঘুর্ণিঝড় আয়লায ক্ষতিগ্রস্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি গ্রামে রোববার পাঁচ শতাধিক গবাদি পশুকে চিকিৎসা সেবা দিয়েছে পশুসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

পিরোজপুর,মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড় আয়লায ক্ষতিগ্রস্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি গ্রামে রোববার পাঁচ শতাধিক গবাদি পশুকে চিকিৎসা সেবা দিয়েছে পশুসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা। স্থানীয় শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডা. আলেক মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দলে আরও ছিলেন- ডা. মোদাচ্ছের হোসেন, ডা. গোলাম মাওলা, নির্মল হালদার ও লোকমান হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএসবি/২২০১ ঘ.