২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্র ফাহিম অপহরণ: পাঁচজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের স্কুলছাত্র ফাহিম (৭) অপহরণের ঘটনায় পাঁচজনকে শনিবার গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে ফাহিমকে উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের স্কুলছাত্র ফাহিম (৭) অপহরণের ঘটনায় পাঁচজনকে শনিবার গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে ফাহিমকে উদ্ধার করা যায়নি। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম (২৫), দুলাল (২৮), রাজু (৩৫), হারুন (৩৮) ও ইকবাল (৪০)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ফাহিমকে অপহরণ করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফরুল্লাহ জানান, গত ২৭ মে আশুগঞ্জের তালশহরের বাসিন্দা প্রবাসী বিল্লাল মিয়ার ছেলে ফাহিমকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। এরপর ফাহিমের মা মরিয়ম বেগমের কাছে অপহরণকারীরা তিনলাখ টাকা মুক্তিপণ চায়। মরিয়ম বেগম তখন বিষয়টি র‌্যাব-৯ ও আশুগঞ্জ পুলিশকে জানান। র‌্যাব অপহরণকারীদের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ওই পাঁচজনকে আসামি করে ফাহিমের মা মরিয়ম বেগম বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন। রোববার তাদের আদালতে হাজির করে পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.