ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের স্থগিত নির্বাচন হবে সোমবার। নেত্রকোনার আটপাড়া উপজেলার দুটি কেন্দ্রে এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা একটি কেন্দ্রে চেয়ারম্যানপদে, কুমিল্লার মুরাদনগরে ভাইস চেয়ারম্যান পদে তিনটি কেন্দ্রে, চান্দিনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারটি কেন্দ্রে এবং ফেনীর ছাগলনাইয়ায় সবগুলো পদে ১০টি কেন্দ্রে আবার ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।"
তিনি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান পদে একটি কেন্দ্রে ভোটগ্রহণের সময়সূচি থাকলেও আদালতের নির্দেশনার কারণে সোমবার সেখানে নির্বাচন হচ্ছে না।
২২ জানুয়ারি নির্বাচনের আগে উখিয়ায় ও খাগড়াছড়ির দিঘীনালা এবং নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল
bdnews24