ভোলা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার আলীনগর মাদ্রাসাহাট সংলগ্ন খাল থেকে রোববার দুপুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর একটার দিকে লাশ খালের পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।"
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১৫০৫ ঘ.
bdnews24