চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) যুগোপযোগী করতে আরও কয়েকটি নতুন জাহাজ কেনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন।
তবে কয়টি জাহাজ এবং কখন তা কেনা হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।
শনিবার দুপুরে চট্টগ্রামে বিএসসি'র প্রধান কার্যালয়ে ৩১তম বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এ কথা বলেন।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসসি'র মালিকানায় বিভিন্ন ধরনের ৩৮টি সমুদ্রগামী জাহাজ থাকলেও বর্তমানে এ সংখ্যা ১৩ তে নেমে এসেছে। এগুলোর অধিকাংশই পুরনো।
আমদানি-রপ্তানিতে সামুদ্রিক যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে আফসারুল আমীন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে বিএসসি'র নৌবহরকে আরও স
bdnews24