২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিয়ারসহ পাঁচজন গ্রেপ্তার

নরসিংদী শহর সংলগ্ন হাজীপুর এলাকা থেকে শুক্রবার রাতে ১৪৪ ক্যান বিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- রামু সাহা (৩০), মানিক সাহা (২৪), জুয়েল (২৩), শফিকুল ইসলাম মিঠু (২৫) ও মাসুদ (৩০) ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

নরসিংদী , মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী শহর সংলগ্ন হাজীপুর এলাকা থেকে শুক্রবার রাতে ১৪৪ ক্যান বিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- রামু সাহা (৩০), মানিক সাহা (২৪), জুয়েল (২৩), শফিকুল ইসলাম মিঠু (২৫) ও মাসুদ (৩০) । নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, হাজীপুর সেতুর পূর্ব প্রান্তে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৮ ক্যান বিয়ারসহ এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী রামু সাহার বাসা থেকে আরও ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৮ ঘ.