২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল মুদ্রা তৈরী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

জাল নোট ক্রেতাকে গ্রেপ্তারের সূত্র ধরে জাল মুদ্রা তৈরী চক্রের ৫ সদস্যকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাংলাদেশসহ আটটি দেশের জাল মুদ্রাসহ মুদ্রা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। এসময় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 06:32 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল নোট ক্রেতাকে গ্রেপ্তারের সূত্র ধরে জাল মুদ্রা তৈরী চক্রের ৫ সদস্যকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাংলাদেশসহ আটটি দেশের জাল মুদ্রাসহ মুদ্রা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। এসময় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর একটি দল গত বুধবার আমিনুল মোল্লা (১৮) নামে এক তরুণকে আম কেনার সময় ৫০০ টাকার একটি জাল নোটসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে জাল নোট চক্রের সদস্য বলে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী তেজগাঁও থানা এলাকার একটি বস্তি থেকে ১০০ এবং ৫০০ টাকার ১৬টি জাল নোট সহ ছগির (৩০) নামে আরো একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ছগিরের দেওয়া তথ্য অনুযায়ী গুলিস্তানের উৎসব বাস কাউন্টার থেকে শহিদ (২১) কে গ্রেপ্তার করা হয়। শহীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে লালবাগ এলাকা হতে জালনোট ব্যবসায়ী আব্দুস সালাম (৬৫) কে গ্রেপ্তার করে র‌্যাব। আব্দুস সালাম স