২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগের পক্ষে আর্ন্তজাতিক সমর্থন আদায়ের জন্য তিনি অনেক বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিঙে তিনি সাংবাদিকদের একথা বলেন।'অনীহ' পাকিস্তান ১৯৭১-এর যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরো আলোচনা করতে চায় বলে পররাষ্ট্র মন্ত্রী জানান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা , মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগের পক্ষে আর্ন্তজাতিক সমর্থন আদায়ের জন্য তিনি অনেক বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিঙে তিনি সাংবাদিকদের একথা বলেন। 'অনীহ' পাকিস্তান ১৯৭১-এর যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আরো আলোচনা করতে চায় বলে পররাষ্ট্র মন্ত্রী জানান। দীপু মনি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে গত ২৮ মে পর্যন্ত এশিয়া , ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফর করেন। ওই সময় তিনি একাত্তরের যুদ্ধাপরাধের বিচারসহ নানা বিষয় নিয়ে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেন। সফরকালে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ও কমনওয়েলথের মহাসচিব, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এবং নরওয়ে, সিরিয়া, ইরাক, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, শ্রীলংকা , ফিলিপাইন, লেবানন, কিউবা , সুদান, জাম্বিয়া ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। গত ২৪ মে সিরিয়ার রাজধানী দামেস্কে ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের পাশাপাশি দীপু মনি পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নওয়াবজাদা মালিক আহমাদ খানের সঙ্গেও সাক্ষাত করেন। ওই সময় তিনি আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ইসলামাবাদের প্রতি আহবান জানান। এ প্রসঙ্গে দীপু মনি সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি বর্তমানে একটি বড় ইস্যুতে পরিণত হওয়ায় এটি স্বাভাবিক যে, এর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চলবে। এ পরিস্থিতিতে আমরা মনে করি, আমাদের পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক স