২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার সকালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে শুক্রবার সকালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- জেলার পটিয়া উপজেলার খালেদা বেগম (৫৫), তার মেয়ে নিশাত শারমিন (৩০) এবং নিশাতের সাত মাস বয়সী মেয়ে মেহরীন ও প্রাইভেটকারের চালক নুরুল আমিন (৪০)। আহত হয়েছেন খালেদার স্বামী মঞ্জুর আহমেদ চৌধুরী। তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা বেগমের ভাগ্নে ফয়সাল বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া থেকে লোহাগাড়া যাওয়ার পথে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।" লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক মৃধা জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছে প্রাইভেটকারের চালক ও শিশুটি। তিনি জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৫৩৬ ঘ.