২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টেন্ডারবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন টিপুকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে শহরের মৌড়াইলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:34 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেন্ডারবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন টিপুকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে শহরের মৌড়াইলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করীম ভূইয়া পিপিএম জানান, টিপুর বিরুদ্ধে টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে লিখিত সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ করেনি। থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এ ছাড়া নতুন করেও কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.